পড়ালেখায় মনোযোগী হওয়ার ৭ স্মার্ট উপায় !
পরীক্ষায় ভালো ফলের জন্য পড়ালেখায় মনোযোগী হওয়া ছাড়া উপায় নেই । কিন্তু পড়তে বসলেই রাজ্যের ভাবনা , বার বার ফোন ধরতে ইচ্ছা করে , সময় চলে যায় , কিছুই পড়া হয় না । এমন সমস্যায় যদি ভোগেন , তবে এ লেখা আপনার জন্য । 1) সঠিক স্থান নির্বাচন করুন কোন জায়গায় পড়তে বসলে মনোযোগ ধরে রাখা যাবে তা প্রত্যেকের পছন্দের ওপর নির্ভর করে । কেউ নিরিবিলি পরিবেশে পড়লে পড়া মনে রাখতে পারে , কেউ আবার কোলাহলের শব্দেও পড়তে পারে । আপনার জন্য কোনটি সবচেয়ে ভালো কাজ করে তা জানতে হবে আগে । বিশেষজ্ঞদের মতে , পড়ায় মনোযোগী হতে চাইলে এমন স্থান নির্বাচন করতে হবে , যেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা আছে । এতে চোখের ওপর চাপ কমে এবং মস্তিষ্কের কার্যক্ষমতা ঠিক থাকে । এ ছাড়া , পড়ার স্থান গুছিয়ে রাখার পরামর্শও দেন অনেকে । কেননা পড়ার জায়গায় বই - খাতা এলোমেলো থাকলে মনও অস্থির হয়ে ওঠে কিছু সময় পর । তাই পড়তে বসার আগে যা যা লাগবে তা হাতের নাগালের মধ্যে পরিপাটি করে রাখতে হবে । পড়ার জন্য নির্দিষ্ট স্থান থাকাটাও জরুরি । প্রতিদিন একই স্থানে পড়তে বসলে মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে পড়ার মনোভাব তৈরি করে । তাই যে স্থান...